সিলেট রেঞ্জের ট্রাফিক জরিমানা পরিশোধ এখন ইউক্যাশে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

সিলেট রেঞ্জের আওতাধীন ট্রাফিক পুলিশ কেসের জরিমানা এখন পরিশোধ করা যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) মোবাইল ব্যাংকিং সার্ভিস ইউক্যাশে।

Manual3 Ad Code

সিলেটে রেঞ্জ ডিআইজি অফিসে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলা পুলিশের মধ্যে গত ১১ ডিসেম্বর ট্রাফিক কেস ফাইন পরিশোধ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

Manual4 Ad Code

চুক্তি অনুযায়ী, এখন থেকে নিকটস্থ যেকোনো এজেন্ট পয়েন্ট বা ব্যক্তিগত ‘ইউক্যাশ’ অ্যাকাউন্টের মাধ্যমে সহজেই ট্রাফিক কেসের ফাইন পরিশোধ করা যাবে।

Manual3 Ad Code

সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মো.কামরুল আহসান; অ্যাডিশনাল ডিআইজি (সিলেট রেঞ্জ) জয়দেব কুমার ভদ্র; ইউসিবিএলের ডিজিটাল ফাইনান্সিয়াল সার্ভিসেসের প্রোগ্রাম পরিচালক সাইদুল হক খন্দকার এবং ইউসিবিএলের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, এমএফএস হাসান মোহাম্মদ জাহিদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code