স্বাধীনতার সুফল সবার কা‌ছে পৌঁছা‌তে চায় জাপা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

স্বাধীনতার সুফল দেশবাসীর কা‌ছে পৌঁছে দি‌তে চায় জাতীয় পা‌র্টি। সকল‌কে মহান বিজ‌য়ের শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে দল‌টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ব‌লে‌ছেন, আমরা সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও বেকারত্বমুক্ত দেশ চাই। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, স্বাধীনতার সুফল সবার মাঝে পৌঁছে দি‌তে চাই।

Manual5 Ad Code

‌সোমবার সকালে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে পুস্পস্তবক অর্পণ শেষে তি‌নি এ আশাবাদ ব্যক্ত ক‌রেন।

Manual5 Ad Code

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি ক্ষুধা, দারিদ্র্য ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি, সামনের দিকে দেশে বেকারত্ব থাকবে না। মানুষ শান্তিতে বাস করবে, রাষ্ট্র থেকে যা তাদের পাওয়ার কথা সেসব সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।

Manual3 Ad Code

রাজাকারদের তালিকা দেশবাসীর জন্য মঙ্গলজনক বলে মন্তব্য করে বিরোধী দলীয় উপনেতা বলেন, যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিলেন, তাদের সম্পর্কে জাতির সুস্পষ্টভাবে ধারণা থাকা দরকার। তাই সত্যিকার রাজাকারদের তালিকা দেশবাসীর জন্য মঙ্গলজনক।

তি‌নি বলেন, আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছি। তবু গণতন্ত্রকে শতভাগ অর্জন করা সম্ভব হয় না। তবে যতটা বেশি সম্ভব, ততটাই গণতন্ত্র আমরা অর্জন করতে কাজ করবো এবং সে পথে আমরা এগিয়ে যাচ্ছি।

ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল এগিয়ে যাচ্ছে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে সঠিক নয় ব‌লেও মন্তব্য ক‌রেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

Manual5 Ad Code

তিনি বলেন, আমরা একই সাথে ধার্মিক এবং ধর্মের ব্যাপারে সাম্প্রদায়িক নই। সেই রাজনীতিই এখন বাংলাদেশে এগিয়ে যাচ্ছে।

এসময় জাতীয় পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস.এম. ফয়সল চিশতী, নাজমা আক্তার এমপি, উপদেষ্টা- রওশন আরা মান্নান এমপি, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন আহমেদ বাবুল, আহসান আদেলুর রহমান এমপি, মোস্তফা আল মাহমুদ, যুগ্ম মহাসচিব শেখ আলমগীর হোসেন, সুলতান আহমেদ সেলিম, সম্পাদকমন্ডলীর সদস্য আমির হোসেন ভূঁইয়া, ফখরুল আহসান শাহজাদা, মঞ্জুরুল হক, এম.এ. রাজ্জাক খান, ঢাকা জেলা সাধারণ সম্পাদক ইসরাফ্রিল খোকন, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, অ্যাড. আবু তৈয়ব, জি.এম. বাবু, সাইফুল ইসলাম, দ্বীন ইসলাম শেখ, সরোয়ার হোসেন, শহীদ সেন্টু কবির, জহিরুল আলম মিন্টু, হাসনাত আজাদ, জাতীয় ছাত্রসমাজের সভাপতি ইব্রাহীম খান জুয়েল, সাধারণ সম্পাদক আল মামুন উপ‌স্থিত ছি‌লেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code