যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন কামরুল হোসেন মুন্না

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবারও নির্বাচিত হয়েছেন বিয়ানীবাজারের কৃতিসন্তান সাবেক ছাত্রনেতা কামরুল হোসেন মুন্না। সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চু দেশে প্রত্যাবর্তন করার লক্ষে লিখিতভাবে তাঁর ওপর এই দায়িত্ব প্রদান করেন। আগামীকাল মঙ্গলবার থেকে সংগঠনের সাধারণ সম্পাদকের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন মুন্না। দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তিনি এর আগেও বেশক’বার অত্যন্ত সফলতার সাথে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এদিকে, অর্পিত দায়িত্ব সুষ্ঠভাবে পালনের জন্য সংগঠনের সকলের সহযোগিতা কামনা করেছেন কামরুল হোসেন মুন্না। তিনি রাজনীতির পাশাপাশি বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code