মেসির চোখে ন্যু ক্যাম্প-বার্নাব্যুর পার্থক্য

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আজ রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১টায় ন্যু ক্যাম্পে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ খেলতে ইতিমধ্যে বার্সেলোনায় পৌঁছেছে রিয়াল মাদ্রিদ দল। তারা যে হোটেলে উঠেছে সেই একই হোটেলে বার্সেলোনাও রয়েছে। যদিও একদিনের জন্য। ম্যাচের আগে লিওনেল মেসি বলেছেন খেলাটা যখন তাদের ঘরের মাঠে হয়, তখন একটু বেশিই জটিল হয়।

Manual5 Ad Code

মেসি বলেছেন, ‘যখন আমরা সান্তিয়াগো বার্নাব্যুতে খেলি তখন অনেক স্পেস পাই। তারা আমাদের বেশি আক্রমণ করে। কারণ, স্বাগতিক দল হিসেবে তাদের কিছু বাধ্যবাধকতা থাকে। দর্শকরা তাদের পুশ করতে থাকে ভালো খেলতে। আবার আমরা যখন ন্যু ক্যাম্পে খেলি তখন ভিন্ন আবহ থাকে। তখন রিয়াল ভিন্ন ঘরনার ম্যাচ খেলে। কিছুটা পেছনে থাকে। একসঙ্গে থাকে। সুযোগ পেলেই পাল্টা আক্রমণ করে। কারণ, ফরোয়ার্ড লাইনে তাদের বেশ দ্রুত গতির খেলোয়াড় আছে। বার্নাব্যুতে গেলে আমরা ৯০ মিনিট সমানতালে খেলি। কিন্তু ন্যু-ক্যাম্পে হলে ম্যাচটা বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। বেশি জটিল হয় আমাদের জন্য।’

২০১৬ সালের এপ্রিল মাসের পর থেকে মর্যাদার এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারাতে পারেনি রিয়াল। সবশেষ আট ক্লাসিকোতে অপরাজিত বার্সা। কিন্তু রিয়ালের বিপক্ষে সবশেষ চার মুখোমুখি লড়াইয়ে গোল পাননি লিওনেল মেসি। আজ পাবেন কি?

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code