আবারও রণক্ষেত্র দিল্লি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে আবারও রণক্ষেত্র হয়েছে ভারতের রাজধানী দিল্লির রাজপথ। মঙ্গলবার সিলামপুর এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধের ঘটনা ঘটেছে।

Manual1 Ad Code

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন জানিয়েছে,দুপুর ১২টার দিকে সিলামপুর এলাকায় প্রায় দুই হাজার মানুষ নাগরিকত্ব আইনের বিরোধিতায় জড়ো হন। এসময় তারা মিছিল নিয়ে জাফরাবাদের দিকে রওনা হন।

Manual3 Ad Code

পুলিশের দাবি, বিক্ষোভকারীরা সড়কে বাসের ওপর হামলা চালায়। এসময় ছত্রভঙ্গ করার চেষ্টা করা হলে তারা পুলিশের দিকে ইট ছুড়ে মারে। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে। বিক্ষোভকারীরা পুলিশের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা অলোক কুমার বলেন, ‘পুলিশ সদস্যরা আহত হয়েছে। যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের কাছে মোবাইল ফুটেজ। পরে এগুলো পরীক্ষা করা হবে’।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, একটি স্কুল বাসে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। আগুন ধরিয়ে দেওয়া হয় একটি পুলিশ পিকেটে।

দিল্লি মেট্রো রেল করপোরেশন জানিয়েছে, বিক্ষোভের জের ধরে ছয়টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রোববার রাস্তায় নামে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  তাদের সঙ্গে যোগ দেয় বহু সাধারণ মানুষ। তাদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশ-জনতা সংঘর্ষ বেধে যায়।  এ সময় বিক্ষোভকারীরা একের পর এক বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। রাতে পুলিশ জামিয়া মিলিয়াতে প্রবেশ করে ছাত্রদের ওপর লাঠিচার্জ করে। এর জের ধরে বিক্ষোভে ফেটে পড়ে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code