নতুন বছরে হোয়াটসঅ্যাপ চলবে না যেসব ফোনে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

 তথ্য প্রযুক্তি ডেস্ক :: অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ফোনের পুরোনো সংস্করণ থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

নতুন বছর থেকে বিশ্বব্যাপী বিভিন্ন ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। এতে করে কোটি কোটি পুরোনো স্মার্টফোন ব্যবহারকারী জনপ্রিয় এ মেসেজিং সেবাটি আর ব্যবহার করতে পারবেন না।

Manual4 Ad Code

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ব্যবহারকারীরা আইওএস-৮ ফোনে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন। আর আইওএস-৮’র চালু ফোন অথবা তার আগের ভার্সনে কোনো অ্যাকাউন্ট খোলা যাবে না।

আইফোনের আইওএস-৯ অথবা তার পরের ভার্সনে হোয়াটসঅ্যাপ চালানো যাবে। এ ছাড়া আইওএসের মোডিফাইড ভার্সনে যেসব ফোন সচল আছে, সেগুলোতে এই অ্যাপটি কাজ করবে না।

Manual5 Ad Code

অ্যান্ড্রয়েডের ২.৩.৭ ভার্সনের সচল ফোনে ফেব্রুয়ারির ১ তারিখ থেকে হোয়াটসঅ্যাপ চলবে না। আইফোনের মতো এই ফোনেও নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যাবে না।

Manual5 Ad Code

এ ছাড়া চলতি বছরের ৩১ ডিসেম্বরের পর বিশ্বের সব উইন্ডোজ ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code