

শাহজাহান হেলাল,ফরিদপুর:
“বন্ধত্বের বন্ধন, অটুট থাকবে আজীবন” স্লোগানকে সামনে নিয়ে আজ শুক্রবার সকালে ফরিদপুরের মধুখালী পৌর সদরে অবস্থিত ঐত্যিহবাহি মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯৪ এসএসসি ব্যাচের ২৫ বছর পূর্তীতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে ২৫ বছর পূর্তী অনুষ্ঠান উদযাপন করেছেন।
মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯৪ এসএসসি ব্যাচের শিক্ষার্খী আব্দুল আলীম মানিকের সভাপ্রতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক পধান শিক্ষক ভূবন চন্দ্র কর, মির্জা আব্দুল খালেক, মো. হারুন অর রশিদ, সন্দীপ কুমার সাহা,বর্তমান প্রধান শিক্ষক মো. ফরিদুল মনসুর ফরিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১৯৯৪ ব্যাচের ছাত্র ও বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মামুন। বক্তব্য রাখেন ব্যাচের ছাত্র ও আব্দুর রহমান ট্যাকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. ইসহাক হোসেন, মুহাম্মাদ মিজানুর রহমান সরদার, কামরুজ্জামান মিন্টু। অনুষ্ঠান উপস্থাপনা করেন ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী রতœা আক্তার, সাইদুর রহমান শামীম। অনুষ্ঠানে আলোচনা সভা, প্রীতিভোজ, কুইজ, সংগীত পরিবেশন ও নৃত্যানুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।