মহাকাশের জন্য সামরিক বাহিনী গঠন করলো যুক্তরাষ্ট্র

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্টঃ  মহাকাশে যুদ্ধ পরিচালনার জন্য সামরিক বাহিনীর নতুন শাখা আনুষ্ঠানিকভাবে চালু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ৭০ বছরের মধ্যে প্রথমবারের মতো সামারিক বাহিনীর নতুন শাখা চালু করলো যুক্তরাষ্ট্র। নতুন এই শাখাটি মার্কিন বিমান বাহিনীর আওতায় থাকবে।

Manual8 Ad Code

শুক্রবার ওয়াশিংটনের কাছে একটি ঘাঁটিতে উদ্বোধন অনুষ্ঠানে ট্রাম্প মহাকাশকে ‘বিশ্বের নতুন যুদ্ধক্ষেত্র’ বলে মন্তব্য করে বলেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তার ওপর ভয়াবহ হুমকির পরিপ্রেক্ষিতে মহাকাশে আমেরিকার প্রাধান্য সম্পূর্ণরূপে গুরুত্বপূর্ণ’।

Manual2 Ad Code

তিনি বলেন,‘আমরা নেতৃত্বে আছি, তবে আমাদের নেতৃত্ব যথেষ্ঠ নয়। তবে শিগগিরই আমরা ব্যাপকভাবে নেতৃত্ব দেব’।

Manual5 Ad Code

ট্রাম্প বলেন, ‘মহাকাশ বাহিনী আমাদেরকে আগ্রাসন ঠেকাতে এবং সর্বোচ্চ স্থানটির নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে’।

Manual1 Ad Code

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট নতুন এই বাহিনীর জন্য প্রাথমিকভাবে প্রথম বছরের জন্য চার কোটি মার্কিন ডলারের বরাদ্দ  দেন।

গত আগস্টে মার্কিন সামরিক বাহিনীর মহাকাশ কার্যক্রম পরিচালনার জন্য ইউএস স্পেস কমান্ড গঠন করা হয়। নতুন মহাকাশ বাহিনী এই স্পেস কমান্ডের কার্যক্রমের ওপর ভিত্তি করেই গঠন করা হবে। স্পেস কমান্ডের প্রধান মার্কিন বিমান বাহিনীর জেনারেল জে রেমন্ড নতুন এই বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code