২২ তরুণের উদ্যোগে কম্বল বিতরণ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :

Manual6 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওরাঞ্চল সরাইল ও নাসিরনগর উপজেলার অবহেলিত গ্রামগুলোর অসহায়, দরিদ্র,এতিম, বিধবা, স্বামী পরিত্যক্তা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পরোপকারী মনের অধিকারী ২২ তরুণ। ওরা অরাজনৈতিক সমাজসেবামূলক ফেসবুক সংগঠন ‘গরীবের বন্ধু’র ২০০ সদস্যের ২২জন। বুধবার (২৫ ডিসেম্বর) সরাইল উপজেলার অরুয়াইল বাজারে এই কম্বল বিতরণ করা হয়। গত কয়েকদিনের চলমান তীব্র শীতে সমাজের অসহায়দের কষ্ট দেখে এই পরোপকারী ২২ তরুণ নিজেদের রোজগারের একটা অংশ থেকে কম্বল কিনে বিতরণ করেন। তাদের মধ্যে বেশ কয়েকজন প্রবাসীও। ওরা মঙ্গলবার দিবাগত রাতেও অরুয়াইল বাজার ও পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে ভাসমান ও পাগলদের মাঝে কম্বল বিতরণ করে এলাকার বিত্তবানদের চোখ কান খুলে দিয়েছে। সত্যিকারের অসহায় শীতার্তরা কম্বল পেয়ে হাসিমুখে বাড়ী ফিরছে। ৩ দিনে এই ২২ তরুণের ব্যানারে ১৫০ টি কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন কবি ও প্রভাষক মো.এলাই মিয়া,সাংবাদিক শেখ আবুল খায়ের আনসারী,সংবাদকর্মী এম মনসুর আলী, ছায়েদ মেম্বার, আনোয়ার মাষ্টার,অরুয়াইল ক্লাস্টার প্রাথমিক সহকারী সমিতির সাধারণ সম্পাদক আসিফ ইকবাল খোকন, সমাজসেবক আব্দুল খালেক,এটিটিআইয়ের পরিচালক বাশার আহমেদ,শিক্ষক রফিকুল ইসলাম, ইউপি সচিব আব্দুল কুদ্দুস,ফারুক আহমেদ, ব্যবসায়ী জিয়া উদ্দিন,পল্লী চিকিৎসা মিজানুর রহমান প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code