উন্মুক্ত বালু,মাটি পরিবহন নিষিদ্ধ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

হোসেনপুর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের হোসেনপুরে খোলাভাবে বালু,মাটি ইত্যাদি পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেছেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ মহি উদ্দিন। ইউএনও জানায়, খোলাভাবে টাক্টরে করে মাটি পরিবহনের কারণে রাস্তায় মাটি পড়ে পিচ্ছিল হয়ে ওঠা মহাসড়কে দুর্ঘটনা ঘটছে। খোলাভাবে বালু,মাটি ইত্যাদি পরিবহনের ফলে জনগণের চলাচল চোখের ক্ষতি ও দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। হোসেনপুর উপজেলার বিভিন্ন সড়কে এভাবে মালামাল পরিবহন জনস্বার্থে হানিকর ও জীবননাশী বিধায় নিষিদ্ধ করা হল। উপজেলার যে কোন জায়গায় এভাবে মালামাল পরিবহন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে জন্য উপজেলার সকলের কাছে অনুরোধ রেখে বলেন, খোলাভাবে মাটি,বালি এমনভাবে দেখলে উক্ত গাড়ির চাবি নিয়ে আটকে রেখে উপজেলা প্রশাসনকে জানাবেন। ত্রিপল দিয়ে ঠিকমত ঢেকে না নিলে চাবি দিবেন না প্রয়োজনে। এ বিষয়ে জনগণকে সচেতন করতে রোববার উপজেলার ধনকুড়া এর প্রধান সড়কে লড়ি আটক করে চাবি জনগণের হাতে দিয়ে দেন। পরে ত্রিপল দিয়ে মালামাল পরিবহন করতে দেওয়া হয়। গত শুক্রবার কিশোরগঞ্জের কামালিয়ার চর এলাকায় একই স্থানে রাস্তায় মাটি পড়ে থাকার কারণে কুয়াশায় রাস্তা পিচ্ছিল হওয়ার কারণে দু,জন মারা যায় ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়। মাটি ও বালি পরিবহনে নিয়োজিত এ সকল টাক্টরগুলো এমনিতেই অবৈধ যে জন্য জনগণকে এ বিষয়ে সচেতন হতে হবে। এভাবে কেহ মালামাল পরিবহন করলে ভবিষ্যতে জেল জরিমানা করা হবে বলে সর্তক করে বলেন; অন্তত হোসেনপুরে আর এভাবে চলতে দেওয়া হবে না।
ছবি সংযুক্ত: খোলাভাবে বালু পরিবহনের লরি আটকিয়ে স্থানীয় জনগণের হাতে চাবি তোলে দেন ইউএনও শেখ মহি উদ্দিন । পরে ত্রিপল দিয়ে ঢেকে চাবি নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code