হবিগঞ্জে শেখ ফজলুল হক মনির আলোকচিত্র প্রদর্শনী শুরু

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

হবিগঞ্জ :
হবিগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির রাজনৈতিক জীবনের স্থির চিত্রের উপর ২ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৫টায় স্থানীয় আর ডি হলে হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্দ্যোগে এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বোরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন- শেখ ফজলুল হক মনি মাত্র ৩৫ বছর বয়সে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হয়েছিলেন। তিনি ছিলেন সৎ, আর্দশবান রাজনীতিবিদ। কিন্তু পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code