চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ইউএনও সায়েদুল আরেফিন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code
ফটিকছড়ি প্রতিনিধি:
গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণে বিশেষ ভূমিকা রাখায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন।
৩১ ডিসেম্বর মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালােচনা ও করণীয় বার্ষিক সমন্বয় সভায় তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়াসমিন পারভীন তিবরীজিসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রাম আদালতে সর্বোচ্চসংখ্যক মামলা গ্রহণ, গ্রাম আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি ও আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগণের বিচারিক সেবা নিশ্চিতকরণে বিশেষ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ নির্বাচিত হন ইউএনও সায়েদুল।
এদিকে এ কৃতিত্বের জন্য ইউএনও সায়েদুল আরেফিনকে অভিনন্দন জানিয়েছেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার মেয়র ও ইউপি চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code