

হাফিজার রহমান আদমদীঘি (বগুড়া) :
দেশের মাছের ভান্ডার বলে খ্যাত বগুড়ার আদমদীঘি উপজেলা মৎস্য শিল্পায়নের ব্যপক সম্ভাবনা থাকা সত্বেও বড় কোন মৎস্য শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হচ্ছেনা। ব্যাক্তি মালিকানায় বাজার জাত করনের বৃহদাকার ৩ টি মৎস্য প্রজেক্ট থাকলেও সরকারী ভাবে পর্যাপ্ত আর্থিক সহযোগীতা না থাকায় এখানে মৎস্য শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব হচ্ছেনা বলে মৎস্য ব্যবসায়ীরা জানান।
আদমদীঘি উপজেলায় স্বাধীনতার পর থেকে এলাকার মরহুম আফতাব হোসেন খান, মনমত সরকার, রফি আহম্মেদ আচ্চু, তারিনী সরকারসহ প্রায় ৮/১০ জন প্রবীন মৎস্য চাষী ট্রেন যোগে মাটির পাতিলে করে বোনার পাড়ার ফুলছড়ি ঘাট থেকে মাছের রেনু পোনা সংগ্রহ করে নিজনিজ পুকুর সহ ব্যবসায়ীক ভাবে বিভিন্ন পুুকুরে মাছ চাষ করে আসছিল। এ ভাবে হাটি হাটি পা পা করে ১৯৮০ সালের দিকে মনমত সরকার ও রফি আহম্মেদ আচ্চু হ্যাচারির মাধ্যমে রেনু পোনা উৎপাদন শুরু করেন। এরপর থেকে আর পিছু হটতে হয়নি আদমদীঘির মৎস্য শিল্পকে। ক্রমেই উন্নতি ঘটে মাছ চাষের। রফি আহম্মেদের সহযোগীতায় এখানকার শতশত বেকার যুবক মাছ চাষের উপড় প্রশিক্ষন নিয়ে ঝুঁকে পড়েন রেনু পোনা ব্যবসায়। অত্র উপজেলায় ছোটবড় ৫৩টি হ্যাচারি শিল্প ও ৫৮ টি মৎস্য নার্সারি রয়েছে। উপজেলায় ছোট বড় সরকারী ও বে-সরকারী ৬৪৪২টি পুকুর রয়েছে। বিভিন্ন হ্যাচারীতে রেনু ্উৎপাদন হয় বছরে ৩৮.২৪৭ মেট্রিক টন। চাহিদা মাত্র ১৬ মেট্রিক টন। অবশিষ্ঠ রেনু দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এখানে পোনামাছ উৎপাদন হয় ১০ কেটি মেট্রিক টন ও চাহিদা মাত্র ৬ কেটি মেট্রিক টন। অবশিষ্ট ৪ কোিট মেট্রিক টন পোনা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। উপজেলায় মাছ উৎপাদন হয় প্রায় ১৭হাজার মেঃ টন। এখানে মাছের চাহিদা রয়েছে ৪হাজার মেট্রিক টন। অবশিষ্ঠ ১৩হাজার মেট্রিক টন মাছ বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়ে থাকে। এখানকার হ্যাচারীতে উৎপাদিত দেশি মাগুর, চিতল, শিং, ভিয়েত কৈ, পাঙ্গাস, সিলভারকার্প, রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির রেনু ও পোনা মাছ ঢাকা, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্ল¬া, দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানের পাইকার ও ব্যবসায়ীরা স্বল্প মূল্যে ক্রয় করে নিয়ে যান। মৎস্য ব্যবসায়ী আলহাজ¦ বেলাল হোসেন সরদার জানান, সরকারি ভাবে পর্যাপ্ত পৃষ্টপোকতা পেলে উপজেলায় মৎস্য শল্পায়ন গড়ে তোলা সম্ভব। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান এ উপজেলায় চাহিদার তুলনায় রেনু ও বাজারজাত করনের পোনা মাছ বেশী উৎপাদন হয়। তবে এখানে মৎস্য শিল্পাঞ্চল গড়ে তোলা গেলে মৎস্য উৎপাদন আরো বৃদ্ধি পাবে।