মিছিলে মুখোশ পরার আর্জি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

সরকারবিরোধী আন্দোলনে মুখোশই ক্রমশ মিছিলের মুখ হয়ে যাচ্ছে দেখে অক্টোবরে মুখোশ পরে প্রতিবাদ নিষিদ্ধ ঘোষণা করে হংকংয়ে চীনপন্থি ক্যারি ল্যামের প্রশাসন। বলা হয়, মুখে রং মাখাও যাবে না। এবার সেই মুখোশ আর রঙেরই আমদানির পক্ষে সওয়াল উঠল ভারতের সিএএ-বিরোধী আন্দোলনে।

Manual4 Ad Code

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রের খবর, কয়েক দিন ধরেই আন্দোলনের লাগাতার ভিডিও-ছবি তুলছে দিল্লি পুলিশ। তারপর ‘অটোমেটেড ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার’ (এএফআরএস) দিয়ে চলছে বিক্ষোভকারীদের চিহ্নিত করার কাজ। নিখোঁজ শিশুদের উদ্ধারে ২০১৮-য় এই সফটওয়্যার হাতে আসে পুলিশের। এবার তা দিয়েই চলছে ‘প্রতিবাদীর খোঁজ’। অবিকল চীনা ধাঁচে।

Manual6 Ad Code

 

পুলিশ-প্রশাসনের চোখে ধুলো দিতে হংকংয়ের মতো তাই এখানেও মুখোশ পরে পথে নামার আর্জি জানিয়ে বেশ কয়েকটি পোস্ট ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। —আনন্দবাজার পত্রিকা

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code