বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

সারিয়াকান্দি,(বগুড়া):

Manual7 Ad Code

সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় ।

Manual8 Ad Code

আজ শনিবার সকালে একটি র‍্যালী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভার মধ্যদিয়ে শেষ হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহান সাগরের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মমতাজুর রহমান মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মফিজুল ইসলাম পটল, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম দুঃখু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম মুনু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল। সভা পরিচালনা করেন ছাত্র নেতা গোলাম রব্বানি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code