বাতাসে পাল্টে যাচ্ছে দাবানলের গতিপথ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

অস্ট্রেলিয়ায় চলমান দাবানলের প্রতিনিয়ত তীব্রতা বাড়ছে। তীব্র বাতাস আর আগুনের তীব্রতায় এই দাবানল নিয়ন্ত্রণে দমকলবাহিনীকে বেশ বেগ পেতে হচ্ছে।

বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ১২৮ কিলোমিটার বেগে বাতাস বইছে । আর এ কারণে দাবানলের গতিপথ পরিবর্তিত হয়েছে। ফলে দাবানল নিয়ন্ত্রনে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা।

Manual1 Ad Code

রোববার নিউ সাউথ ওয়েলস রাজ্যের দমকলবাহিনীর কমিশনার শেন ফিটজসিমনস অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম নাইন নিউজকে বলেন, শনিবার কয়েকশত বাড়ি পুড়ে গেছে।

Manual4 Ad Code

 

 

Manual8 Ad Code

কর্মকর্তারা জানান, দক্ষিণ দিক থেকে আসা বাতাসে নিউ সাউথ ওয়েলস অঞ্চলে আরো আগুনের বিস্তৃতি আরো বাড়তে পারে। এদিকে নিউ সাউথ ওয়েলস’র প্রতিবেশী ভিক্টোরিয়া রাজ্যে দাবানলে নিয়ন্ত্রণ এবং আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনীর হেলিকপ্টার।

Manual5 Ad Code

এবারের দাবানলে অস্ট্রেলিয়ায় প্রায় প্রত্যেকটি রাজ্য এবং শহর ক্ষতির মুখে পড়েছে। গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় দাবানলে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এছাড়াও দাবানলের আগুনে পুড়ে গেছে এক কোটি ত্রিশ লাখ একর জমি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code