অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি মৌলভীবাজার অঞ্চলের সভাপতি মাধব রায়-সম্পাদক নানু মিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual2 Ad Code

 

জিতু তালুকদার

Manual7 Ad Code

অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি মৌলভীবাজার অঞ্চলের সভাপতি মাধব রায় ও সাধারণ সম্পাদক মোঃ নানু মিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আর্দশে বিশ্বাসী কর্মকর্তাদের সমন্বয়ে গনতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি মৌলভীবাজার অঞ্চলের ২৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ও ব্যাংকের সহকারী মহা-ব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম চৌধুরীর তত্ত্বাবধানে এবং সমিতির কেন্দ্রীয় কার্যকরী কমিটির উপস্থিতিতে সু-শৃঙ্খল ও সুন্দরভাবে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার জন্য সকলের ঐক্যমতের ভিত্তিতে ব্যাংকের মৌলভীবাজার অঞ্চলের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাধব চন্দ্র রায়কে সভাপতি ও প্রিন্সিপাল অফিসার মোঃ নানু মিয়াকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের (২০২৫-২০২৭) জন্য সমিতির মৌলভীবাজার আঞ্চলিক কমিটি গঠন করা হয়।

Manual5 Ad Code

সমিতির অন্যান্যরা হলেন- কার্যকরী সভাপতি সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ লুৎফুল মজিদ, সহ-সভাপতি প্রিন্সিপাল অফিসার বিদ্যুত চক্রবর্ত্তী, প্রিন্সিপাল অফিসার মোঃ সলিম উল্লাহ ও প্রিন্সিপাল অফিসার প্রদিপ কান্ত দত্ত, যুগ্ন-সম্পাদক প্রিন্সিপাল অফিসার রিপন চন্দ্র সরকার, প্রিন্সিপাল অফিসার শিবদাস পাল ও প্রিন্সিপাল অফিসার মোঃ তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল অফিসার মোঃ হামিদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ক্যাশ অফিসার মেহেদী হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সিনিয়র অফিসার মোঃ ছমির আলী, দপ্তর সম্পাদক প্রিন্সিপাল অফিসার মোঃ শামসুল আলম, অর্থ সম্পাদক প্রিন্সিপাল অফিসার আসিফ মোহাম্মদ শাকিল, প্রচার সম্পাদক প্রিন্সিপাল অফিসার এনামুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল অফিসার মোঃ হাবিবুর রহমান এবং মহিলা বিষয়ক সম্পাদক ক্যাশ অফিসার ফাতেমা বেগম। নির্বাহী সদস্য- প্রিন্সিপাল অফিসার নেপাল চন্দ্র সরকার, প্রিন্সিপাল অফিসার দেবাশীষ দাস, প্রিন্সিপাল অফিসার মোঃ হোসনি মোবারক, প্রিন্সিপাল অফিসার বিশ্বজিৎ দাস, প্রিন্সিপাল অফিসার সুমন রায়, প্রিন্সিপাল অফিসার সুভাস চন্দ্র দাস, প্রিন্সিপাল অফিসার বিপ্রেশ দাস, প্রিন্সিপাল অফিসার সিনিয়র অফিসার তপন দেবনাথ ও ক্যাশ অফিসার আরিছুর রহমান।
অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সমিতির নবগঠিত মৌলভীবাজার আঞ্চলিক কমিটি অনুমোদন করেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি মৌলভীবাজার অঞ্চলের সভাপতি মাধব রায়-সম্পাদক নানু মিয়া
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code