অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে কুলাউড়া উপজেলা সমিতি পর্তুগালের অর্থ সহায়তা…

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এক ব্যবসায়ীকে কুলাউড়া উপজেলা সমিতি পর্তুগালের উদ্যোগে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

Manual1 Ad Code

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ উপজেলার ছকাপন বাজারের ব্যবসায়ী সামাদ আহমদকে পর্তুগালস্থ কুলাউড়া উপজেলা সমিতির পক্ষ থেকে ৬ জুন বিকেলে ১৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সামাদ আহমদকে অর্থ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন পর্তুগালস্থ কুলাউড়া উপজেলা সমিতির সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান লিজু, ছকাপন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ফ্রান্স প্রবাসী মাসুম আহমেদ, ব্যবসায়ী মাহবুবুর রাহমান, জালাল আহমেদ, আব্দুছ সামাদ প্রমুখ ।

Manual5 Ad Code

গত ২ জুন ছকাপন বাজারে অগ্নিকান্ডে ব্যবসায়ী সামাদ আহমদ এর দোকান আগুনে পুড়ে যায়।
ঘটনার খবর শুনে পর্তুগালস্থ কুলাউড়া উপজেলা সমিতির সভাপতি সুমন সিদ্দিকি, সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি ও সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন প্রবাসে যোগাযোগ করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর জন্য অর্থ সংগ্রহ করেন ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code