সুনামগঞ্জ থেকে ময়মনসিংহে রেলে যাবো, এটা আমার স্বপ্ন : পরিকল্পনামন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ’ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমার স্বপ্ন সুনামগঞ্জ থেকে ময়মনসিংহে রেলে যাবো। ময়মনসিংহের মানুষ সুনামগঞ্জে আসবে। মন্ত্রী বলেন, জামালগঞ্জ থেকে ধর্মপাশা সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভার হবে।

Manual3 Ad Code

এটা প্রক্রিয়াধীন আছে। এছাড়াও ছাতক সিমেন্ট কোম্পানী বন্ধ ছিল, দেড় হাজার কোটি টাকা দিয়ে সেটি চালু করা হয়েছে। মন্ত্রী গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিকল্পনামন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের মানুষকে ভালোবাসেন। তাদের জন্যই কাজ করেন। সমবায় নিয়ে বঙ্গবন্ধুর একটা আবেগের জায়গা ছিল। সমবায় হলো মিলেমিশে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার উন্নয়ন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ প্রমুখ।

Manual1 Ad Code

জেলা সমবায় পরিদর্শক হিরন্ময় রায়ের পরিচালনায় সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, মিজুনুল হক, তাজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে জেলার ৪ সমবায়ীকে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code