জামালগঞ্জে মাতব্বরদের বিরুদ্ধে ৯টি পরিবারের মানববন্ধন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

শাহ্ মাশুক নাঈম সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা ইউপির চানঁপুর গ্রামের মাতব্বরদের অমানবিক সালিশের রায়ের বিরুদ্ধে সমাজচ্যুত হয়ে গ্রাম ছাড়া ৯টি পরিবারের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে ভূক্তভোগী পরিবারের নারীপূরুষ ও শিশুদের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সমাজচ্যুত রাম চন্দ্র তালুকদার,সুমিত্রা রানী তালুকদার,আশু তালুকদার,শেফালী রানী তালুকদার,মিতালী রানী তালুকদার,জয়চাঁন তালুকদার ও আশ্রয়দাতা চম্পা রানী বিশ্বাস প্রমুখ।

Manual6 Ad Code

ভূক্তভোগীরা বলেন,চানঁপুর গ্রামের মাতব্বর সভাপতি সুজন হালদারের নেতৃত্বে সন্ত্রাসী গুরুদাস তালুকদার,গোপী তালুকদার,বিতু বিশ্বাস,কৃষ্ণ বিশ্বাস,নিশি সরকার,নিরঞ্জন সরকার,অনিল বিশ্বাস ও সুনীল বিশ্বাস গংরা পেশীশক্তির জুড়ে মানববন্ধনকারী একবছর পূর্বে ভূক্তভোগীদের প্রায় ৩০ একরের উপরে বোরো ও আমন জমি,বসতবাড়ি ও আসবাবপত্র জোরপূর্বক দখল ৯টি পরিবারের নারীপূরুষ সদস্যদের হামলা চালিয়ে রক্তাক্ত করে গ্রামছাড়া করে দেন। এরপর থেকেই গ্রামছাড়া ৯টি পরিবারের সদস্যরা স্থানীয় সাচনা বাজারসহ বিভিন্ন গ্রামে আশ্রয় নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছেন। এই ঘটনায় ভূক্তভোগীরা একমাস পূর্বে জামালগঞ্জ থানায় মামলা করলেও পুলিশ আসামীদের গ্রেপ্তার না করায় ভূমি ও বসতবাড়ি দখলকারীরা উল্টো মোবাইল ফোনসহ বিভিন্নভাবে তাদেরকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন বলে তারা অভিযোগ করেন। গ্রামছাড়া হওয়ার কারণে তাদের ছেলেমেযেরা স্কুল কলেজে যেতে না পারায় বাচ্ছাদের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত রয়েছেন। অবিলম্বে ঐ সমস্ত সন্ত্রাসী সালিশদের গ্রেপ্তার করে তাদের দখলকৃত বসতবাড়ি জমিজমা উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ সুপারের নিকট দাবী জানান।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code