ডা. জমির-তাহমিনা ফাউন্ডেশন উদ্যােগে বই উপহার ও শীতবস্ত্র বিতরণ 

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
স্টাফ রিপোর্টার:
চুনারুঘাট উপজেলার চাঁন্দপুর চা বাগানে আলোর ভুবন পাঠাগারে বই উপহার ও শীতবস্ত্র বিতরণের মধ্যদিয়ে ডা. জমির-তাহমিনা ফাউন্ডেশন হবিগঞ্জের আত্মপ্রকাশ ঘটে।
শনিবার (৫ ফেব্রুয়ারী) বিকাল ৪.০০ ঘটিকায় আলোর ভুবন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও স্থানীয় মেম্বার নৃপেন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. জমির-তাহমিনা ফাউন্ডেশনের সভাপতি ডা. জমির আলী। স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের আহ্বায়ক মিঠুন মোহালি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোস্তফা মোরশেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডা. জমির-তাহমিনা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কথাসাহিত্যিক তাহমিনা বেগম গিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওরগাছ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজী, শব্দকথা২৪.কমের সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ, আইসিটি সম্পাদক আখতার উজ্জামান সুমন, সাহিত্য সম্পাদক এস এম মিজান।
প্রধান অতিথি মোস্তফা মোরশেদ বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তথ্যসমৃদ্ধ জ্ঞানভিত্তিক পাঠাগার চর্চায় উৎসাহিত করতে হবে।”
প্রধান আলোচক তাহমিনা বেগম গিনি বলেন, “আমাদের ফাউন্ডেশনের শুভসূচনা হয়েছে আজকের অনুষ্ঠানের মাধ্যমে। চা শ্রমিক পরিবারের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এটা আমার ভালোবাসা জায়গা। আপনাদের পাঠাগার ও জীবনমান উন্নয়নে ডা. জমির-তাহমিনা ফাউন্ডেশন কাজ করে যাবে নিয়মিত।”
সভাপতির বক্তব্যে ডা. জমির আলী বলেন, “ডাক্তারী ও বিভিন্ন ক্লাব সংগঠন করার সুবাদে চা শ্রমিক পরিবারের কাছাকাছি থেকে আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি বরাবরই বাগানবাসীকে ভালোবাসি। আর এই ভালোবাসা থেকেই আপনাদের মাধ্যমে আমাদের ফাউন্ডেশনের শুভসূচনা। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের সুখে-দুখে পাশে থাকতে পারি।”
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code