জংলি শূকরের আক্রমণে আহত ৩

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে জংলি শূকরের আক্রমণে ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় জনতা আত্মরক্ষার্থে শূকরটিকে পিটিয়ে মেরে ফেলেন।

Manual6 Ad Code

স্থানীয় বাসিন্দারা জানান, খুব সম্ভবত স্থানীয় সমাই পাহাড় থেকে মহিষ আকৃতির একটি জংলি শূকর বস্তি এলাকায় নেমে আসে। ২-৩ দিন ধরে মন্ত্রীগাঁও, যোগীমুরা ও পশ্চিম শিলুয়া এলাকায় শূকরটি অবস্থান করে জমিতে ধানের ব্যাপক ক্ষতিসাধন করে। সোমবার সন্ধ্যার আগে হঠাৎ করে শূকরটি পশ্চিম শিলুয়া গ্রামে মানুষের ওপর আক্রমণ চালায়। শূকরের কামড়ে ও আঁচড়ে বাকই মিয়া (৭০), ইসহাক আলী (৬০) ও পারভেজ মিয়া (৩০) রক্তাক্ত আহত হন।

Manual7 Ad Code

স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। বাকই মিয়া ও ইসহাক আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহতাবস্থায় পারভেজ মিয়াকে সিলেট প্রেরণ করা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজের শরীরের বিভিন্ন স্থানে শূকরটি কামড় ও নখের আঁচড় দিয়েছে।

Manual8 Ad Code

এ ঘটনায় স্থানীয় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার নারী-শিশুদের মধ্যে কান্নার রোল পড়ে। ভয়ে লোকজন শিশুদের রক্ষার্থে ঘরের দরজা-জানালা বন্ধ করে দেন। পরে লোকজন সংঘবদ্ধ হয়ে জংলি শূকরটিকে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলেন। এতে জনমনে স্বস্তি নেমে আসে।

Manual4 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জানান, প্রাণীটি বন্য না-কি কারো পোষা- তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code