কমেছে ডিম-মুরগির দাম, বেড়েছে বেগুন-শসার দাম

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : কাঁচা বাজারে দাম বাড়তি শসা ও বেগুনের। কমেছে ডিম ও মুরগির। সেইসঙ্গে কিছুটা কমেছে গরুর মাংসের দাম।

আজ সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। লম্বা বেগুনের কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা আর গোল বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি। টমেটো বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, শিমের কেজি ৫০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, গাজর প্রতি কেজি ৪০ টাকা, চাল কুমড়া পিস ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, মুলা ৪০ টাকা, শালগম ৪০ টাকা, কচুর লতি ৫০ থেকে ৬০ টাকা, পেঁপের কেজি ৪০ টাকা, বটবটির কেজি ৭০ থেকে ৮০ টাকা, সাজনার কেজি ১০০ থেকে ১৪০ টাকা, ধুনধুলের কেজি ৪০ থেকে ৬০ টাকা।

Manual3 Ad Code

বাজারে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। লেবুর হালি আকারভেদে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। আলুর কেজি বিক্রি হচ্ছে ২০ টাকা। পিয়াজের কেজি ২৫ থেকে ৩০ টাকা কেজি।
বাজারে চায়না রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। দেশি রসুন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। দেশি আদার কেজি ৮০ টাকা। চায়না আদার দাম কমে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা।

ভোজ্যতেলের লিটার বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে ১৭০ টাকা। দুই কেজির তেলের বোতল বিক্রি হচ্ছে ৩৪০ টাকায়। বাজারে বেড়েছে চিনির দাম। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৪ টাকায়। এছাড়া প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়।

Manual8 Ad Code

কমেছে ডিমের দাম। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ২০০ টাকা।

Manual2 Ad Code

গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৬৮০ টাকা। খাসির মাংসের কেজি ৯০০ টাকা। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ২৯০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকায়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code