সিলেটে করোনামুক্ত হলেন আরো ৫৮ জন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে ছিলেন এমন আরও ৫৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। একই সময়ে বিভাগে আরও ৪০ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আর বিভাগে এ ২৪ ঘন্টায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু ঘটেনি।

Manual8 Ad Code

সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে শনাক্ত ৪০ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ২৭ জন ও মৌলভীবাজারে ৮ জন রোগী শনাক্ত হয়েছে। এদিন বিভাগের অন্য দুই জেলা হবিগঞ্জ ৩ জন ও সুনামগঞ্জে ২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

Manual4 Ad Code

একই সময়ে সুস্থ হওয়া ৫৮ জন রোগীর মধ্যে একদিনে সর্বাধিক সিলেটে সুস্থ হয়েছেন ২৯ জন। সুনামগঞ্জে ১৫ জন রোগী সুস্থ হয়েছেন। এদিন হবিগঞ্জে কোনো রোগী সুস্থ না হলেও মৌলভীবাজারে ১৪ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

Manual4 Ad Code

সিলেট বিভাগে বর্তমানে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১২ হাজার ৭৭১ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৯৪৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩৪৯জন, হবিগঞ্জে ১ হাজার ৭৬১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

Manual1 Ad Code

সিলেটের চার জেলায় বর্তমানে ৫৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১০ হাজার ৬৯৩ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২২০ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code