জন্মের ২৪ ঘণ্টার মধ্যে হেপাটাইটিস বি টিকাদান বাতিলের প্রস্তাব পাস

লেখক: Rumie
প্রকাশ: ৬ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : সিডিসির ভারপ্রাপ্ত পরিচালক জিম ও’নেইল শিগগিরই প্রস্তাবটি স্বাক্ষর করবেন বলে ধারণা করা হচ্ছে। কোনো শিশু জন্মের ২৪ ঘণ্টার মধ্যে সার্বজনীন হেপাটাইটিস বি টিকা দেওয়ার নিয়ম বাতিল করার সুপারিশ জানিয়েছে দ্য সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনস-সিডিসি। সিডিসির অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন প্র্যাকটিসেস-এসিআইপি আয়োজিত এক ভোটে ৮-৩ ব্যবধানে সার্বজনীন টিকা বাতিলের পক্ষে প্রস্তাব পাস হয়। ভোটে পাস হওয়া প্রস্তাবগুলো হলো কোনো মা যদি হেপাটাইটিস বি আক্রান্ত না হন, তাহলে নবজাতককে টিকা দেওয়া হবে কি না, সেটি স্বাস্থ্য বিশেষজ্ঞ সিদ্ধান্ত নেবেন। জন্মের পরপর টিকা দেওয়ার প্রয়োজন না হলে ওই শিশুর বয়স কমপক্ষে দুই মাস না হওয়া পর্যন্ত টিকা দেওয়া হবে না, তবে মা হেপাটাইটিস বি আক্রান্ত হলে প্রচলিত নিয়মে নবজাতককে ২৪ ঘণ্টার মধ্যে টিকা দেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code