টানা দ্বিতীয় বার ব্রিটেনের কাউন্সিলর বাংলাদেশি নাজমা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : টানা দ্বিতীয় বার ব্রিটেনের কাউন্সিলর হয়ে বাংলাদেশি নাজমা চমক দেখিয়েছেন। ব্রিটেনের কেমডেন কাউন্সিল স্থানীয় নির্বাচনে ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকা থেকে তিনি নির্বাচিত হয়েছেন। কাউন্সিলর হিসেবে তিনি এক হাজার ২৬২ ভোট বিজয়ী হন। ব্রিটেনের লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৫ মে) অনুষ্ঠিত হয় এ নির্বাচন। এ তথ্য নিশ্চিত করেছেন আজাদুর রহমান আজাদ। পুষ্টিবিদ নাজমা রহমান সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের টানা চারবারের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের স্ত্রী।

ওয়েস্ট হ্যামস্টেড থেকে নির্বাচিত পুষ্টিবিদ নাজমা রহমান দীর্ঘদিন থেকে ব্রিটেনে লেবারপার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি লেবারপার্টির কিলবার্ন ও ওয়েস্ট হ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। রেজওয়ানা সিদ্দিক টিউলিপ এ এলাকার নির্বাচিত এমপি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code