আরও আধুনিক ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা পাঠানোর আহ্বান জেলেনস্কির

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে ‘আরও আধুনিক ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা’ পাঠাতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘আমাদের দেশে এখনও এই ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে নেই। ইউরোপের কাছ থেকে এখন আমাদের এই ধরনের অস্ত্র প্রয়োজন।’ বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তিনি বলেন, এ ধরনের অস্ত্র সরবরাহে বিলম্ব সমর্থনযোগ্য নয়। এদিকে ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী আন্না মালিয়ার মঙ্গলবার বলেছেন, কিয়েভ তার অনুরোধকৃত অস্ত্রের মাত্র ১০ শতাংশ পেয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code