রানি এলিজাবেথ: শেষকৃত্যের আগে আটদিনের আনুষ্ঠানিকতা

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: আগামী ১৯শে সেপ্টেম্বর অনুষ্ঠেয় রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের আগে তার মরদেহ-বহনকারী কফিন এডিনবরায় এসে পৌঁছেছে । সোমবার অনুষ্ঠেয় রাষ্ট্রীয় শেষকৃত্যের আগে ১২ই সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে । জনসাধারণ রানির কফিনটি দেখার ও তার প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন, প্রথমে এডিনবরার সেন্ট জাইলস ক্যাথেড্রালে এবং তার পর ওয়েস্টমিনস্টার হলে। সেখানে রানির মরদেহ চারদিনের জন্য রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা হবে । রাজা তৃতীয় চার্লস এই সময়ের মধ্যে যে চারটি রাজ্য নিয়ে যুক্তরাজ্য গঠিত – সেগুলো সফর করবেন। এই আট দিনের প্রতিদিন কী হতে যাচ্ছে তার একটি বিবরণ এখানে দেয়া হচ্ছে । রাজা দিনটি শুরু করবেন ওয়েস্টমিনিস্টার প্রাসাদের ওয়েস্টমিনিস্টার হল পরিদর্শনের মধ্য দিয়ে। এখানে হাউজ অব কমন্স এবং হাউজ অব লর্ডস সমবেত হয়ে তাদের শোক জানাবেন। রাজা সেখানে বক্তব্য রাখবেন। এরপর রাজা চার্লস কুইন কনসর্ট ক্যামিলাকে সঙ্গে নিয়ে এডিনবরায় যাবেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code