মঙ্গলবার গণসংহতি আন্দোলনের সঙ্গে মতবিনিময় বিএনপির

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক  রিপোর্ট, ঢাকা: বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে মঙ্গলবার (৩১ মে) জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। এদিন সকাল ১১টায় বৈঠকটি গণসংহতির হাতিরপুল কার্যালয়ে শুরু হবে। সোমবার (৩০ মে) বিএনপি ও গণসংহতি আন্দোলনের শীর্ষপর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর হাতিরপুলে রোজ ভিউ প্লাজায় গণসংহতি আন্দোলনের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির প্রতিনিধি দল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code