নেদারল্যান্ডসে বিক্ষোভ থেকে আটক গ্রেটা থুনবার্গ

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে আটক করেছে নেদারল্যান্ডসের পুলিশ। গতকাল শনিবার দেশটির রাজধানী দ্য হেগে বিক্ষোভ করার সময় আটক হয়েছেন গ্রেটা।

জীবাশ্ম জ্বালানির ওপর ভর্তুকির প্রতিবাদে গতকাল দ্য হেগে বিক্ষোভ মিছিল করেন কয়েক শ মানুষ। ওই আয়োজনে অংশ নিয়েছিলেন ২১ বছর বয়সী গ্রেটা।

Manual8 Ad Code

এ সময় বিক্ষোভকারীদের একটি প্রধান সড়ক অবরোধ করা থেকে বিরত রাখার চেষ্টা করে পুলিশ। গ্রেটাসহ কয়েকজন বিক্ষোভকারী পুলিশের প্রতিবন্ধকতা পেরিয়ে সড়কে পৌঁছে যান। পরে পুলিশ গ্রেটাসহ বিক্ষোভকারীদের কয়েকজনকে বাসে তুলে নিয়ে যায়।
আটক হওয়ার আগে বিক্ষোভে গ্রেটা বলেন, ‘আজকে এখানে প্রতিবাদে সামিল হওয়াটা জরুরি। কেননা আমরা এখন এই পৃথিবীতে জরুরি অবস্থার মধ্যে বসবাস করছি।’

Manual7 Ad Code

গ্রেটা আরও বলেন, ‘চলমান সংকট এড়াতে ও মানুষের জীবন বাঁচাতে আমাদের সম্ভাব্য সবকিছু করতে হবে।’

Manual7 Ad Code

এ সময় গ্রেটার কাছে জানতে চাওয়া হয়, ‘পুলিশের কঠোর অবস্থানের কারণে আপনি উদ্বিগ্ন কিনা?’ জবাবে গ্রেটা বলেন, ‘আমি কেন (উদ্বিগ্ন) হবো?’

Manual6 Ad Code

এর আগেও নেদারল্যান্ডসে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন পরিবেশকর্মীরা। তবে পুলিশ পরে তাঁদের ছেড়ে দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code