ফিফা-২১ পেশাদার ফুটবলারের পছন্দ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

বিশ্ব গেমিং ইন্ডাস্ট্রিতে ফিফা ২১ এতটাই সফল এবং জনপ্রিয় যে, একজন পেশাদার ফুটবলারও অবসর সময়ে ফিফা খেলে কাটান।

Manual7 Ad Code

২৭ বছরের পুরনো এ গেমটি এতটাই জনপ্রিয় যে, স্বয়ং লেস্টার সিটি ও ইংল্যান্ড দলের মিডফিল্ডার জেমস ম্যাডিসন অবসর সময়ে ফিফা খেলেই সময় কাটান। এর ফলে তিনি অনলাইনে বেশ ভালো জনপ্রিয়তাও পেয়েছেন। তিনি বলেন, ফিফায় প্রতিটি ম্যাচ খেলার পর তিনি প্রচুর মেসেজ পান।

 

Manual6 Ad Code

তবে মাঠের খেলায় বিশ্বমানের হলেও ফিফার ভার্চুয়াল জগতে তিনি গেমারদের সঙ্গে ঠিক পেরে উঠছেন না। তিনি বলেন, যখন কেউ জানতে পারে তিনি প্রিমিয়ার লিগের একজন পেশাদার খেলোয়াড়ের বিরুদ্ধে খেলছেন তখন মনোযোগ একটু বাড়তি দিয়েই খেলেন। তবে, বিষয়টি বেশ উপভোগ করছেন তিনি।

ফিফা২১-এ এভাবেই সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই মজে গেছেন। গেমাররা এ ভার্সনে অনেক পরিবর্তন আশা করলেও ফিফা গেমসটিকে আগের মতোই রেখেছে এবং গেমাররা বিষয়টি বেশ পছন্দ করছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code