পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বুধবার শপথ নিচ্ছেন মমতা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual3 Ad Code

বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। সোমবার নবনির্বাচিত বিধায়কদের নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

সোমবার বিকেলে স্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এছাড়া বিধায়করা শপথ নেবেন বৃহস্পতি ও শুক্রবার এ দুই দিনে।

কঠিন লড়াইয়ে জয় ছিনিয়ে এনে যোগ্য জবাব দিয়েছেন বিধায়করা; নবনির্বাচিতদের সঙ্গে বৈঠকে এ বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সাবধানী হওয়ার বার্তাও দেন তিনি। বিধায়কদের মনে করিয়ে দেন, বিধায়ক হয়ে গিয়েছি বলে অহঙ্কার করলে চলবে না। জিতেছেন মানে, দায়িত্ব বেড়েছে।

Manual8 Ad Code

মমতা বলেন, আমাদের জয়ে সারাদেশের মানুষ খুশি হয়েছেন। দেশের সব বিরোধীরাও খুশি হয়ে অভিনন্দন জানিয়েছেন।

Manual6 Ad Code

পরিষদীয় দলের নেতা হিসেবে মমতার নাম ঠিক হওয়ার পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দলনেত্রী ঠিক করবেন, কে কোন দপ্তরের দায়িত্ব সামলাবেন। বৈঠকের পর এসব সিদ্ধান্তের কথা জানান পার্থ চট্টোপাধ্যায়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code