৬ বছরের আরহামের নাম উঠল গিনেসে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া আরহাম ওম তালসানিয়া পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কম্পিউটার প্রোগ্রাম তৈরি করে ফেলেছে। এ জন্য খুদে এই শিক্ষার্থীর নাম উঠে গেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।

Manual6 Ad Code

করোনার এই সময়ে অন্যদের মতো সেও ঘরবন্দি। তবে এই সময়টাকে কাজে লাগিয়েছে ছয় বছর বয়সের আরহাম।

 

আরহামের বাড়ি ভারতের গুজরাটের আহমেদাবাদে। আরহাম এখন বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগামার। ভবিষ্যতে ব্যবসায়ে উদ্যোক্তা ‌হতে চায় আরহাম।

এনডিটিভির খবরে বলা হয়েছে, আরহাম ভারতের পিয়ারসন ভিইউই টেস্ট সেন্টারে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় অংশ নেয়। এ পরীক্ষায় পাস করার পরই বিশ্বের সবচেয়ে খুদে কম্পিউটার প্রোগ্রামার হিসেবে তার নাম ওঠে।

এত অল্প বয়সে কীভাবে প্রোগ্রামিং শিখল খুদে আরহাম। এক সাক্ষাৎকারে সে নিজেই জানিয়েছে কীভাবে অসাধ্য সাধন করেছে।

আরহাম এএনআইকে জানায়, ‘‌আমার বাবা আমাকে কোডিং শিখিয়েছে। দু‌বছর বয়সেই আমি ট্যাবলেট ব্যবহার করতে পারতাম। তিন বছর বয়সে আমার আইওএস এবং ইউন্ডোজ (iOS এবং Windows) গ্যাজেট ছিল। পরে জানতে পারি আমার বাবা পাইথন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন।’

Manual8 Ad Code

বাবার কাছ থেকেই পাইথন ল্যাঙ্গুয়েজ শিখে নেয় আরহাম। এর পরই নিজেই ছোট ছোট গেম বানানো শুরু করে সে। পরে নিজের কাজ বিভিন্ন সংস্থার কাছে পাঠায় আরহাম। কয়েক মাস পরই পাইথনের পক্ষ থেকে আরহামের ওই কাজকে স্বীকৃতি দেয়া হয়। এর পরই রেকর্ড বুকে নাম উঠল তার।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code