স্যামসাং চেয়ারম্যান লি কুন হি আর নেই

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

বিশ্বসেরা ইলেকট্রনিকস কোম্পানি স্যামসংয়ের চেয়ারম্যান লি কুন হি আর নেই। রোববার (২৫ অক্টোবর) সকালে তিনি মারা যান।

স্যামসং কোম্পানির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।  তবে ঠিক কী কারণে ৭৮ বছর বয়সি লি কুন হির মৃত্যু হয়েছে- তা নিশ্চিত করে জানায়নি কোম্পানি।

 

Manual6 Ad Code

স্যামসাং এক বিবৃতিতে জানায়, ‌‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান লি কুন হি আর নেই।  ২৫ অক্টোবর তিনি মারা যান। এ সময় তার পাশে পরিবারসহ স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান জে ওয়াই লি উপস্থিত ছিলেন।’

জানা গেছে, ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হবার পর থেকেই তিনি আর বাইরে বের হতেন না।  যে কারণে তার ঘনিষ্ঠজন ছাড়া তার শারীরিক অবস্থার কোনো খবর কেউ জানতো না।

Manual7 Ad Code

স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লি বাইউং-চুলের মৃত্যুর পর লি কুন হি চেয়ারম্যান হিসেবে স্যামসাংয়ের হাল ধরের ১৯৮৭ সালে। তার হাত ধরেই স্যামসাং মোবাইল বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code