২ দিনে ৪৫ লাখ টাকা বকেয়া আদায়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: বকেয়া বিল আদায়ে অভিযানে নেমে দুদিনে প্রায় ৪৫ লাখ টাকা বকেয়া আদায় করেছে তিতাস। পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন করেছে ১৭৫টি লাইনের। সোমবার (১৪ নভেম্বর) সকালে শুরু করা অভিযান চলেছে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত।

Manual5 Ad Code

তিতাস জানায়, সোমবার সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এই অভিযান শুরু হয়৷ অভিযানে অংশ নেয় তিতাসের ৩০টি টিম। মূলত তিতাসের কুড়িল অফিসের অধীনে এলাকাগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। এর আগের ৭ ও ৮ নভেম্বর রাজধানীর সোবহানবাগের অধীন এলাকায় অভিযান পরিচালনা করেছে তারা। সামনে মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হবে বলেও জানা যায়৷

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code