ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থার নতুন প্রধান হলেন মোহসেন রেজাই

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ মাস আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)-র সাবেক প্রধান মোহসেন রেজাইকে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়ের মুখপাত্র মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবের পদ থেকে মোহাম্মদ বাঘের জুলঘাদর পদত্যাগ করে নতুন দায়িত্ব নেওয়ায় প্রেসিডেন্ট মোহসেন রেজাইকে কাউন্সিলটির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।

৭১ বছর বয়সী রেজাই ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ইরানের রেভল্যুশনারি গার্ডসের নেতৃত্ব দেন। তার এই মেয়াদের প্রায় পুরো সময়ই ইরান-ইরাক যুদ্ধের সঙ্গে সম্পর্কিত ছিল। পরে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে দায়িত্ব পালন করেন। এরপর তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual6 Ad Code

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে ‘ডজনখানেক পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ’ বলে গত জুলাইয়ে মন্তব্য করেছিলেন রেজাই।রেজাইয়ের পূর্বসূরি জোলঘাদরও রেভল্যুশনারি গার্ডসের সাবেক কমান্ডার ছিলেন। তিনি গত মার্চে কাউন্সিলটির নেতৃত্বে দায়িত্ব নেন।রোববার সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, জুলঘাদর এখন খামেনির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code