করোনাভাইরাস: স্পেনে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্পেনে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। এর আগে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা চীনকে ছাড়িয়েছে ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত এ দেশটি। মোট মৃত্যুর হিসেবে এখন পর্যন্ত বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে ইউরোপের এই দেশটিতে।

এদিকে স্থানীয় সংবাদ মাধ্যম হলি এলিয়েটের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি আরও জানায়, স্পেনের পার্লামেন্ট জরুরি অবস্থার সময় আরও বাড়ানোর পাশাপাশি লকডাউনের সময় দুই সপ্তাহ বাড়িয়েছে।

Manual7 Ad Code

 

স্পেনে সংক্রমণের হার বেড়ছে পাঁচগুণ এবং বর্তমানে প্রায় ২৭ হাজার মানুষকে হাসপাতালে চিকিৎসা দিতে হচ্ছে।

Manual3 Ad Code

ভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি ছড়িয়েছে রাজধানী মাদ্রিদে, তবে উত্তর-পূর্বের কাতালোনিয়া অঞ্চলে দ্রুতবেগে বাড়ছে সংক্রমণের হার।

Manual7 Ad Code

এর আগে দেশটির উপ-প্রধানমন্ত্রী কারমেন কালভো করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code