রোটার‍্যাক্ট সাউথ এশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে জিয়া উদ্দিন হায়দার

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

চট্টগ্রাম সংবাদঃ  রোটার‍্যাক্ট জেলা সংগঠন, রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশ এর পিডিআরআর জিয়া উদ্দিন হায়দার শাকিল ২০২২-২৩ রোটারি বর্ষের জন্য রোটার‍্যাক্ট সাউথ এশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

ভারতের গুজরাটে রোটার‍্যাক্ট জোন ইনস্টিটিউট ২০২১ (RZI) কর্তৃক রোটার‍্যাক্ট জেলা প্রতিনিধিদের ট্রেনিং অনুষ্ঠানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়

Manual1 Ad Code

রোটার‍্যাক্ট সাউথ এশিয়ার কার্যক্রম ৮ টি দেশে পরিচালিত হয়ে আসছে বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান। এই ৮ টি দেশে মোট ৪১ টি রোটার‍্যাক্ট জেলার কার্যক্রম রয়েছে।

Manual6 Ad Code

জিয়া উদ্দিন হায়দার ২০১৮-১৯ রোটারি বর্ষে রোটার‍্যাক্ট সাউথ এশিয়ার  জয়েন্ট সেক্রেটারি এবং ২০১৯-২০ রোটারি বর্ষে জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

পিডিআরআর জিয়া উদ্দিন হায়দার ২০১১-১২ রোটারি বর্ষে রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং রোজ গার্ডেনকে প্রেসিডেন্ট হিসেবে এবং ২০১৭-১৮ রোটারি বর্ষে জেলা রোটার‍্যাক্ট প্রতিনিধি (ডিআরআর) হিসেবে রোটার‍্যাক্ট জেলা সংগঠন, রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২কে নেতৃত্ব প্রদান করেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code