মনোনয়ন তুলতে গিয়ে বাধার মুখে কনকচাঁপা

লেখক: Rumie
প্রকাশ: ২ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করতে বাধার মুখে পড়েছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা। এ সময় ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়।শনিবার (১১ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেলে তাকে বাধা দেন একদল নারী নেত্রী। তারা বিভিন্ন স্লোগান দেন। তবে অন্য সহকর্মীদের সহযোগিতায় তিনি মনোনয়ন ফরমটি সংগ্রহ করতে সক্ষম হন। জানা যায়, বেলা ১১টার কিছু পরে নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন ফরম নিতে যান কনকচাঁপা। এ সময় বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের নির্বাহী সদস্য সুরাইয়া জেরিন রনি কনকচাঁপার রাজনৈতিক অবদান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘‘কণ্ঠশিল্পী কনকচাঁপা বিএনপির কে? সে কি দল করেছে? গত ১৭ বছর দলের পক্ষে আমরা মাঠে সক্রিয় ছিলাম। ঢাকা ও বগুড়ায় মিলে ১৭ বার জেলে গিয়েছি। কনকচাঁপা এতদিন কোথায় ছিলেন?’’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code