

করোনাভাইরাসের মহামারী নিউইয়র্কে কমলেও আমেরিকার অনেকে স্টেটেই তা বেড়েছে। নিউইয়র্কে করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিউইয়র্ক স্টেটের গভর্নর এন্ড্রু কুমো এবং নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও। নিউইয়র্কে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা এক শতাংশের নিচে। এই ধারা অব্যাহত রাখতে মেয়র নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছেন। সতর্কতার সাথে নিউইয়র্ক আস্তে আস্তে খুলে দেয়া হচ্ছে। প্রাণ ফিরে আসছে নিউইয়র্কে। নিউইয়র্কবাসীকে নিরাপদ রাখতে গভর্নর এন্ড্রু কুমো প্রথমে করোনায় আক্রান্ত ১৯টি স্টেটের মানুষকে নিউইয়র্কে আসলে অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টিনের ঘোষণা দিয়েছিলেন। এসব স্টেট থেকে যারা আসবেন তাদের অবশ্যই করোনার নেই সনদ আনতে হবে। যাদের সনদ থাকবে না তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে। গত ১৮ আগস্ট গভর্নর এন্ড্রু কুমো সেই তালিকা আরো বড় করেছেন। নতুন তালিকা অনুযায়ী এখন ৩৫টি স্টেটের মানুষ নিউইয়র্কে এলে তাদের কোয়ারেন্টিনে যেতে হবে। এসব স্টেটগুলো হলো- আলস্কা, আলাবামা, আরকানসাস, এরিজোনা, ক্যালিফোর্নিয়া, ডেলওয়ার, ফ্লোরিডা, জর্জিয়া, হাওয়াই, আইওয়া, আইডোহা, ইলিনয়স, ইন্ডিয়ানা, ক্যানসাস, কেন্টাকি, লুজিয়ানা, মেরিল্যান্ড, মিনিসোটা, মিজৌরি, মিশিসিপি, মন্টনা, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, নর্থ ডেকোটা, নাব্রাস্কা, নাভাদা, ওকালাহোমা, পুয়ের্তোরিকো, সাউথ ডেকোটা, টেনেসি, টেক্সাস, ইউটা, ভার্জিনিয়া, ভার্জিন আইল্যান্ড ও উইনকনসিন