যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী আটক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

লন্ডন প্রতিনিধি: একদি‌নেই ১০৫ জন অবৈধ অভিবাসী‌কে আটক ক‌রে‌ছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের বিরু‌দ্ধে বৈধ অনুম‌তি ছাড়া কাজ করা, ভুয়া অভিবাসী কাগজপত্র প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। অভিযানে নগদ অর্থও জব্দ হয়েছে বলে জানিয়েছে সূত্র।

Manual3 Ad Code

অভিযানের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ভোরে নর্থ লন্ড‌নের ব্রেন্টে ইমিগ্রেশন ইন‌ফোর্সমেন্ট কর্মকর্তাদের কার্যক্রম প‌রিদর্শনে যোগ দেন।
আটককৃত‌দের ম‌ধ্যে ২০ দে‌শের অভিবাসী র‌য়ে‌ছে। এদের মধ্যে বাংলা‌দেশি রয়েছেন কিনা তা উল্লেখ ক‌রেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রে‌স্তোরাঁ, সেলুন, কার ওয়াশ এবং খুচরা পণ্যের দোকা‌নে পরিচালিত পৃথক অভিযানে ‌বৈধ কাগজপত্র বিহীন এসব অভিবাসী‌দের আটক করা হয়। গ্রেফতারকৃতদের ম‌ধ্যে ৪০ জন‌কে নিজ নিজ দে‌শে ফেরত পাঠানোর প্রক্রিয়া চল‌ছে। বাকিরা জা‌মি‌নে মু‌ক্তি পে‌য়ে‌ছেন ব‌লে জানা গেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code