২১ জনকে আহত করার জরিমানা মাত্র ৯৭ টাকা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ  বিশ্বের সবচেয়ে বড় সাইক্লিং প্রতিযোগিতা ‘ট্যুর দ্য ফ্রান্স’ শেষ হলেও বিতর্ক থামেনি। প্রতিযোগিতা চলাকালীন একটি প্ল্যাকার্ড নিয়ে টিভি ক্যামেরায় দেখাতে গিয়েই বিপত্তি ঘটান এক নারী।

Manual6 Ad Code

জার্মানিতে থাকা নিজের দাদা-দাদির প্রতি ভালোবাসা দেখাতে প্ল্যাকার্ডটি নিয়ে সেখানে হাজির হয়েছিলেন ওই নারী। যখন তিনি প্ল্যাকার্ডটি দেখাতে ব্যস্ত ছিলেন, তখনই পেছনে চলে আসে সাইকেল প্রতিযোগীদের বহর।

প্রথমে টনি মার্টিন নামে এক জার্মান সাইক্লিস্টের সাইকেল হালকা করে ধাক্কা লাগে সেই নারীর শরীরে। এতে পড়ে যান সেই সাইক্লিস্ট। এরপর পেছনে থাকা বেশ কয়েকজন প্রতিযোগী হুড়মুড় করে একে-অপরের উপর পড়তে থাকেন। এভাবে ২১ জন প্রতিযোগী পড়ে যান।

Manual2 Ad Code

এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হন স্পেনের মার্ক সোলার। সোলের দুই হাতই ভেঙে যায়। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভয় পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান সেই নারী। প্রথমে পালিয়ে গেলেও মামলা থেকে বাঁচতে পারেননি তিনি। চার দিন পর অবশ্য ঠিকই পুলিশের হাতে ধরা পড়েন।

এ ঘটনায় ফ্রান্সের একটি আদালত ওই নারীকে ১ ইউরো তথা বাংলাদেশি মুদ্রায় ৯৭ টাকা জরিমানা করা হয়। এ জরিমানা ফ্রান্সের সাইক্লিং ফেডারেশনের কাছে দিতে আদালত ওই নারীকে নির্দেশ দেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code