ফ্রান্সে দাবানলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার

লেখক: Rumie
প্রকাশ: ২ ঘন্টা আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বোর্দোর কাছে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত লে পর্জ গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় ৪০০টি গোলা ও বিভিন্ন ধরনের গোলাবারুদ উদ্ধার হয়েছে। ডিমাইনিং অভিযান শেষে সোমবার গ্রামটির সব বাসিন্দা নিজ নিজ বাড়িতে ফিরেছেন।ফ্রান্সের লে পোর্গ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আগুনে ১৮০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সময় যে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল, তা শুরুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে মনে হলেও পরে ধারণা করা হচ্ছে সেগুলো উদ্ধার হওয়া গোলাগুলোর বিস্ফোরণ ছিল। উদ্ধার হওয়া জার্মান ও ফরাসি গোলাবারুদের মধ্যে বেশিরভাগই মর্টার শেল, এছাড়া কিছু উচ্চ-বিস্ফোরক অ্যান্টি-ট্যাংক শেলও রয়েছে। ফায়ার কমান্ডার থমাস মিমিয়াগ বলেন, এগুলো সেখানে কেন ছিল তা নিশ্চিত নয়; সম্ভবত পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল।এদিকে, গ্রীষ্মের শুরু থেকে ফ্রান্সে একাধিক দাবানল দেখা দিয়েছে। বোর্দো অঞ্চলের ১৯৪৯ সালের পর সবচেয়ে ভয়াবহ এ আগুন প্রায় ১০ দিনে ৪০ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়িয়ে দিলেও অঞ্চলের প্রধান আঙুরখেতগুলো অক্ষত রয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code