সাড়ে ৪ হাজার ইমাম-মুয়াজ্জিনদের ঈদ সম্মানী দিচ্ছে ডিএনসিসি

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের আওতাধীন প্রায় ২ হাজার ১৮৫ ইমাম ও ২ হাজার ১৪৭ মুয়াজ্জিনকে ঈদ সম্মানী দিচ্ছে সংস্থাটি। যেখানে একজন ইমাম ৩৫০০ টাকা এবং মুয়াজ্জিন পাবেন ২৫০০ টাকা।

Manual5 Ad Code

শুক্রবার (৫ এপ্রিল) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন উল হাসান একটি অফিস আদেশ জারি করে এই সম্মানী প্রদানের নির্দেশনা দিয়েছেন।

মোহাম্মদ মামুন উল হাসান জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের আওতাধীন প্রায় ২১৮৫ ইমাম ও ২১৪৭ মুয়াজ্জিনকে ঈদ সম্মানী দিচ্ছে সংস্থাটি। যেখানে একজন ইমাম ৩৫০০ টাকা এবং মুয়াজ্জিন পাবেন ২৫০০ টাকা। এজন্য এক কোটি ৩০ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

Manual4 Ad Code

তিনি জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০টি আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে মেয়রের ঐচ্ছিক তহবিল খাত থেকে অগ্রিম বরাদ্দ করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code