মধ্যবর্তী নির্বাচন কি মামাবাড়ির আবদার, প্রশ্ন ওবায়দুল কাদেরের

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে প্রমাণ হয়েছে, শেখ হাসিনার হাতেই দেশের গণতন্ত্র নিরাপদ। তিনি দেশের বাস্তবতা বোঝেন। মানুষের চোখের ভাষা, মনের ভাষা বুঝতে পারেন।
আর বিএনপি তা বুঝতে ব্যর্থ হওয়ায় রাজনীতি থেকে ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।
রবিবার (১০ মার্চ) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আজ দেশের রাজনৈতিক বাস্তবতায় বিএনপির মতো একটা দল যোগাযোগ ক্রমেই হারিয়ে ফেলছে। প্রমাণ হয়েছে, শেখ হাসিনার হাতেই দেশের গণতন্ত্র নিরাপদ। তার হাতেই বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি। তার হাতে যত দিন আছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। সচিবালয় ঘেরাও কর্মসূচিতে বিএনপিসহ সমমনা দলের সহিংসতা নিয়ে প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,সমমনস্করা যদি ষড়যন্ত্র করে, সন্ত্রাস করে, তার মানে বিএনপির সংশ্লিষ্টতা নেই,
এটা মনে করার কারণ নেই। সন্ত্রাস যেখানে আছে, বিএনপি সেখানে আছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, তাদের নিজস্ব একটা হিসাব-নিকাশ আছে এবং পশ্চিমা বিশ্বের অ্যালায়েন্স, সে অ্যালায়েন্স রক্ষা করার বিষয়টি আছে, তারা কিছু নীতিমালা অনুসরণ করে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে যে মন্তব্য করেছে, এখানে ইউরোপীয় ইউনিয়নও কিছুটা সুর মিলিয়েছে। তবে আমরা গুরুত্ব দেবো মার্কিন প্রেসিডেন্ট জো
বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে কী বলেছেন। তারা বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code