করোনা ভাইরাস: কানাডায় কেনাকাটার হিড়িক!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

কানাডায় এখন আর খুব একটা করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়নি। কিন্তু জন মনে আতঙ্ক বেড়েই চলছে। শনিবার টরন্টোর রাস্তাঘাট, মল, অফিস-আদালত, কল-কারখানা প্রায় শুন্য। ট্রেনে-বাসে-বিমানে যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

Manual3 Ad Code

করোনা ভাইরাস এড়ানোর জন্য সরকার থেকে নানা ধরণের আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে সংসদ অধিবেশন স্থগিত করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ডে কেয়ার, লাইব্রেরি, মিউজিয়ান, গ্যালারি, ক্যাসিনিউ, নায়গ্রা ফল, সিএন টাওয়ার, খেলাধুলা ইত্যাদি এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বাতিল এবং বন্ধ করে দেয়া হয়েছে। চলতি মাসে সকল প্রকার অনুষ্ঠানের না করতে বলা হয়েছে সরকারিভাবে বলা হয়েছে। যে সব কানাডিয়ানরা দেশের বাইরে রয়েছেন, তাদের দ্রুত ফিরে আসতে বলা হয়েছে এবং বিশেষ বা জরুরি প্রয়োজন ছাড়া কানাডার বাইরে যাতে মানা করা হয়েছে।

তবে সব চেয়ে আতংক দেখা যাচ্ছে, বাজারে জিনিসপত্র কেনাকাটা উপচে পড়া ভীড় এবং হিড়িক! ফলে কসকো, শপারড্রাগস, ফ্রেশকো, ওয়ালমার্ট, নো ফ্রিল, মেট্রোসহ এথনিক গ্রোসারি স্টোরগুলোতে ক্রেতাদের প্রচন্ড ভীড় দেখা যাচ্ছে। বিশেষ করে মাক্স, হ্যান্ড ওয়াশ, এন্টি ভাইরাস জাতীয় দ্রব্যের সংকট দেখা দিয়েছে। সাধারণ খাবার-দাবার কেনাকাটা করতে সবাই হুমড়ি খেয়ে পড়েছেন। স্টোরগুলোর তাক খালি পড়ে আছে। টরন্টোর বাংলা পাড়ার গ্রোসারিগলোতেও একই চিত্র দেখা গেছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code