এলপিজির দাম ৩৫৭ টাকা কমল, ১২ কেজি সিলিন্ডার এখন ১ হাজার ৫২৮ টাকা

লেখক: Rumie
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট:বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দামও লিটারপ্রতি ১৬ টাকা ৫৩ পয়সা কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

Manual1 Ad Code

বিইআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই মাসের জন্য আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন হিসাবে প্রতি কেজি বোতলজাত এলপিজির সর্বোচ্চ খুচরা মূল্য ১২৭ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ হার অনুযায়ী বিভিন্ন ওজনের সিলিন্ডারের দামও সমন্বয় করা হবে।

Manual8 Ad Code

এর আগে সোমবার (২ জুন) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এক মাসের ব্যবধানে এবার আরও ৩৫৭ টাকা কমায় গৃহস্থালি পর্যায়ের ব্যবহারকারীরা কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে। তবে সরকারি কোম্পানির সরবরাহ করা ১২ দশমিক ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বিইআরসি জানায়, সৌদি আরবের আরামকো ঘোষিত জুলাই মাসের কনট্রাক্ট প্রাইস, এলপিজি আমদানির ব্যয়, জাহাজভাড়া, ট্রেডারের প্রিমিয়াম এবং ডলারের গড় বিনিময় হার বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। কমিশনের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত দামের বেশি মূল্যে বোতলজাত এলপিজি, রেটিকুলেটেড এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না।

২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের মূল্য বিবেচনায় এলপিজির দাম সমন্বয় করে আসছে বিইআরসি। এলপিজির প্রধান উপাদান প্রোপেন ও বিউটেনের আন্তর্জাতিক মূল্যকে ভিত্তি করে দেশে নতুন মূল্য নির্ধারণ করা হয়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code