ত্বক ফর্সা করার ক্রিম বিক্রি করবে না জনসন অ্যান্ড জনসন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: মার্কিন বহুজাতিক হেলথকেয়ার কোম্পানি জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, এশিয়া ও মধ্যপ্রাচ্যে তাদের জনপ্রিয় ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রি বন্ধ রাখবে। শুক্রবার কোম্পানিটি এই ঘোষণা দিয়েছে। সম্প্রতি বৈশ্বিক জাতিগত অসমতা নিয়ে বিতর্কের কারণে কোম্পানিটি নতুন সামাজিক চাপের মুখে এই ঘোষণা দিলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। জনসন অ্যান্ড জনসনের এক নারী মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, কোম্পানিটির ভারতে বিক্রিত ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেয়ারনেস শ্রেণির সব পণ্য বিক্রি বন্ধ করবে। এর আগে জুন মাসেই কোম্পানিটি এশিয়া ও মধ্যপ্রাচ্যে তাদের বিক্রিত নিউট্রোজেনা ফাইন ফেয়ারনেস শ্রেণির সব পণ্য বিক্রি বন্ধ করার ঘোষণা দিয়েছিল।

Manual1 Ad Code

জনসন অ্যান্ড জনসন জানায়, গত কয়েক সপ্তাহের আলোচনায় উঠে এসেছে আমাদের কিছু পণ্যের নাম বা কালো দাগ কমানো পণ্য ফর্সা বা সাদাকে মানুষের অনন্য চামড়ার চেয়ে ভালো বলে তুলে ধরা হয়েছে। এটি কখনোই আমাদের অভিপ্রায় ছিল না– সুস্থ ত্বকই সুন্দর ত্বক।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code