

বিশেষ প্রতিনিধি: ইতিমধ্যে আমেরিকার নির্বাচনের উত্তাপ ছড়িয়েছে আমেরিকাসহ বিশ্বের আনাচে-কানাছে। কারণ বিশ্ব শক্তিধর রাষ্ট্রের কে হবেন আগামী প্রেসিডেন্স তা নিয়ে চলছে নানারকম কানঘুষা। এদিকে, ট্রাম্পের মসনদ নড়েচড়ে গেছে। তার লাগামহীন বক্তব্য এবং একের পর এক অপকর্ম স্বস্থিতে নেই আমেরিকাসহ বিশ্ববাসী। আসন্ন নির্বাচনে নিজ দলের জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের বেশ কয়েকজনের সমর্থন হারাতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও তদন্ত সংস্থা এফবিআই’র সাবেক প্রধানসহ ৭০ জনেরও বেশি নিরাপত্তা কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে সমর্থন দিতে যাচ্ছেন। তারা মনে করেন, ট্রাম্প ‘দুর্নীতিবাজ’ ও প্রেসিডেন্ট হওয়ার ‘অযোগ্য’। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এতে রিপাবলিকানদের হয়ে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন সাবেক ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তবে প্রেসিডেন্ট হিসেবে গত চার বছরে অনেক রিপাবলিকানেরই সমর্থন হারিয়েছেন ট্রাম্প। এবার বেশ কয়েকজন জাতীয় নিরাপত্তা কর্মকর্তাও জানালেন, তারা ট্রাম্পের চেয়ে বাইডেনকে যোগ্য মনে করছেন। অবসরপ্রাপ্ত জেনারেল মাইকেল হায়ডেন (সিআইএ প্রধান ও জাতীয় নিরাপত্তা পরিচালক হিসেবে কাজ করেছেন), সিআইএ ও এফবিআই দুই সংস্থাতেই প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী একমাত্র মার্কিনি উইলিয়াম ওয়েবস্টার, ন্যামনাল ইন্টেলিজেন্স-এর প্রথম পরিচালক জন নেগ্রোপন্টে, ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের সাবেক পরিচালক মিশেল লিটারসহ অনেকে। স্থানীয় সময় শুক্রবার মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে একটি পূর্ণাঙ্গ পৃষ্ঠার বিজ্ঞপ্তি দিয়ে বাইডেনের প্রতি সমর্থন জানাবেন তারা। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে বিচ্ছিন্নতা, দেশের অভ্যন্তরে তার নেতৃত্বজনিত ব্যর্থতা, করোনাভাইরাস মহামারি ঠেকাতে তার বিতর্কিত ভূমিকা, অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দেওয়া, বর্ণবাদের বিরুদ্ধে দেশজুড়ে চলা বিক্ষোভ নিয়ে তার বিতর্কিত প্রতিক্রিয়াসহ বিভিন্ন ইস্যুতে তারা ট্রাম্পের প্রতি ক্ষুব্ধ আমেরিকা।