ফিরে গেলেন হারিস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল খেলতে ঢাকায় এসেছিলেন
পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ হারিস। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে
অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় কোনও ম্যাচ না খেলে দেশে ফিরতে হলো ২২ বছর
বয়সী ব্যাটারকে।

Manual2 Ad Code

২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত সর্বোচ্চ দুটি ফ্র্যাঞ্চাইজি
লিগে খেলার অনুমতি দেয় পিসিবি। গত জুলাই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ও আগস্টে
লঙ্কা প্রিমিয়ার লিগ খেলেছিলেন হারিস। নিয়ম জানা থাকলেও ঢাকায় এসেছিলেন তিনি।
কিন্তু পিসিবি তাদের নিয়মনীতিতে অটল।

বোর্ড হারিসকে জানিয়ে দিয়েছে, তারা এনওসি দিবে না, এমনকি দেশে ফেরার বিমান
খরচও নয়। অবশ্য চট্টগ্রাম তার ফেরার টিকিটের ব্যবস্থা করতে চেয়েছিল।

Manual5 Ad Code

হারিস ইনস্টাগ্রাম স্টোরিতে মুখে চেইন লাগানো ইমোজি দিয়ে লাগেজের ছবি দিয়েছেন
এবং লিখেছেন, তিনি দেশে ফিরে যাচ্ছেন।

পিসিবির কাছ থেকে এনওসি না পাওয়া পাকিস্তানি ক্রিকেটার শুধু হারিস একাই নয়।
ফখর জামান, ইফতিখার আহমেদ, সিয়াম আইয়ুব ও জামান খানেরও বিপিএল খেলার কথা
ছিল। কিন্তু এনওসি দেয়নি বোর্ড।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code